শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খাগড়াছড়িতে পর্যটককে অপহৃত করে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি, ভুক্তভোগী পর্যটকে উদ্ধার করলো পুলিশ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলা থেকে ৩ পর্যটক ঘুরতে আসেন সাজেক।সাজেক হতে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি ফিরার পথে তারা অপহৃত হয়।

তাদের পরিচয় জানা যায়, এসএম নাহিদ উজ্জমামান (৩৮), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- ঝাউডাঙ্গী কাঠিয়াখালী, থানা- নগরকান্দা, মামুন ফকির (৩৮), পিতা- কুদ্দুস ফকির, সাং- তালেশ্বর, থানা- নগরকান্দা, জোবায়ের আলম (২৮), পিতা- হাবিবুর রহমান, সাং- তালমা, থানা-নগরকান্দা, সর্বজেলা- ফরিদপুর।

দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার উপর পৌঁছিলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দেয়ার জন্য বলে।

পুলিশ সূত্রে জানা যায় অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানান। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের নিকট হতে তাদের নাম্বার সংগ্রহপূর্বক ভিকটিমের নাম্বারে ফোন দেন।

ভিকটিমের নাম্বারে ফোন যাওয়ার পর দুস্কৃতিকারীরা ট্রুকলারে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার নাম্বার হতে ফোন কলটি এসেছে দেখতে পেয়ে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশের তৎপরতা আঁচ করতে পেরে অপহৃতদের ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

অপহৃত ব্যক্তিগণ অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন। এ বিষয়ে পুলিশ সুপার বলেন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102