শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা থেকে পড়ে-১ যুবক নিখোঁজ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নং বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা খেয়া ঘাটে নৌকা করে নদী পারাপার হতে গিয়ে মাঝ নদীতে আবু আনাস (১৭)নামে এক যুবক ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।

মঙ্গলবার সকাল ৯ টার সময় চারিপাড়া খেয়া ঘাটেরখেয়া নৌকা দিয়া নদী পারাপার করার সময় মাঝ নদীতে পড়ে গিয়ে আনাস নামের যুবক নিখোঁজ হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় নদীতে নিখোঁজ আনাস( ১৭) কিছুটা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা পারাপার হয়ে তার বাবার কাছে আসছিল। উক্ত নৌকায় স্কুল শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা ছিল।
এই নিখোঁজের ঘটনার সংবাদ পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে ময়মনসিংহ ডুবুরি দলকে উদ্ধার কাজে আহ্বান জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবরী দল উদ্ধার কার্য পরিচালনা করেছেন। নিখোঁজ আনাস গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরকামারিয়া গ্রামের সাইলুন ইসলামের পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102