শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা – অনন্ত প্রেমের জলসা ঘরে

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

আনোয়ারুল কবির বাবলু।
**************************************
আষাঢ় এলো বর্ষা নিয়ে
চারিদিকে রিমঝিম বৃষ্টি
পাখির কল কাকলিতে ভরা
নদীর মোহনায় করেছে
মায়াময় প্রেমের মিলনের সৃষ্টি।

আমার ভালোবাসা আজ মৃত্যু পথযাত্রী
তোমার অপেক্ষায় থেকে থেকে,
যাবার বেলায় বলেছিলে আমায়
আবার আসিবে তুমি কোন এক বর্ষায়
কত বর্ষা এলো গেলো,
শরতের কাঁশবনে প্রেমের মেলা হলো
তবু তুমি এলেনা।

মাধবিলতা, তুমি কেন এতটা পাষাণ
স্মৃতির পাতা গুলো স্বাক্ষী হয়ে আছে
গ্রীষ্মের দুপুরে ছায়া ঘেরা আম্র কাননে
সেকি উষ্ণ আলিঙ্গনে কাঁপছে দুজনার ঠোট
কোন এক অজানা শিহরণে,
জড়িয়ে ধরে ছিলে মনের অজান্তে
ক্ষনকাল পরে চোখ মেলে দেখি
শুইয়ে আছি অনন্ত প্রেমের জলসা ঘরে।

মাধবিলতা, তুমি আজ সুখ সাগরে ভাসছো
তাইতো, আমার সব ভালোবাসা ভাসিয়ে দিলাম আষাঢ়ের জলে
খাল নদী পেড়িয়ে ভাসতে ভাসতে চলে যাবে সাগরের বুকে
দেখা হবে তোমার সাথে, বিশাল সাগরের বুক থেকে খুঁজে নিও
আমার পুড়া হৃদয় নিংড়ানো অকৃত্রিম ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102