শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা:- কলম ধরেছি অস্ত্ররূপে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

কলমে:-এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

আমি কলম যুদ্ধের মাঠে –
জীবন বাজি রেখে,
লিখে যাই দূর্বার।
আমার কলমকে রুখতে পারে
এমন সাধ্য আছে কার?

আমি কলমের ভাষায় –
লিখে যাই অভিরল,
দেশ এবং জাতির কথা।
দেশদ্রোহী যারা-
তারাই করতে পারে,
আমার লেখার প্রতিদ্বন্দ্বিতা।

আমি লেখনির যুদ্ধে আল্লাহ ছাড়া
কাওকে নাহি করি ভয়,
আমি দূর্নীতির বিরুদ্ধে সর্বদায় সোচ্চার
আনতে সত্যের জয়।

বাঁধা যদি আসে কভুও –
কলম যুদ্ধের মাঠে,
পাহাড় সমুদ্র সমপরিমাণ।
সেই কলম তখন
আগ্নে অস্ত্র হয়ে,
ভেঙ্গে দেবে সকল বাঁধা
উড়াবে বিজয় নিশান।

আমি সত্য ন্যায়ের শিখলে
বেঁধেছি নিজেকে-
মিথ্যার বিরুদ্ধে রুখতে,
কলম ধরেছি অস্ত্ররূপে
দূর্নীতিকে উম্মোচন করতে।

আমি কলম ধরেছি খুঁজিনি স্বার্থ
করিনি কভুও নত শীর,
আদর্শিত জীবনে রয়েছে রাসুল (সাঃ)
আমি হলাম মুসলিম বীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102