শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা:- তুমি! – – কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

তুমি সুন্দরী ঝিঙে ফুল হাসনাহেনা বকুল
নাসিকা তোমার রামের দেওয়ানা সূর্পণখা,
মৃগ নাভি কস্তূরী তুমি আফগান জাফরান
আলু-থালু দীঘল কেশের দ্রুমরাজ শাখা!

আমি ভালোবাসি আমার দেশ, বাংলা মায়
ক্ষেতের ফসল করে মাতোয়ারা গন্ধ ছড়ায়,
তুমি নারী কৃষ্ণ চূড়া কুমড়া ফুল, বাংলার শোভা
যত ‘নর’ থাকতে চায় সারাদিনের ক্লান্তি শেষে তোমায় জড়ায়!

তুমি পুস্পের পাপড়ি ঝরা ফোটা ফোটা শিশির
তুমি বাবুই চড়াই ডাকা ভোরের কিচিরমিচির
ফুলের মত স্নিগ্ধ তোমার মিষ্টি অবয়ব
তোমার ভোরের ডাকে নিদ্রা হরে মুনিঋষির!

স্নিগ্ধ শুভ্র আকর্ষণীয় তব ওষ্ঠ
তোমার লজ্জাবতী’র পত্র-বহুল এক অন্তর,
তুমি সোফিয়া লোরেন জুলি আ্যান্ডুজ তাসনিয়া ফারিণ, বাংলার কবরী
তোমার স্পর্শ যাদু ভরা, জানো তুমি ‘নর’ ভুলানো মনন্তর!

তুমি ফুলের রানী গোলাপ পাপড়ি
নিশিপদ্ম তুমি, রজনীগন্ধা বাংলা র ববিতা,
তুমি নাচঘরে মিলন বাসরে সরাব সাকি
তুমি পূজারীর প্রতিমা পাহাড়ি ঝর্ণা আমার প্রিয় কবিতা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102