শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: সুখের দোকানে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

———————-‐-‐——–
কলমে: মহম্মদ মফিজুল ইসলাম

সুখ কিনব বলে নতুন পোশাকে সেজেগুজে
শহরের ঝাঁ-চকচকে
বহুতল মাল্টিপ্লেক্সে গেলাম।
বললাম দাদা, ‘সুখ বিক্রি আছে?’
দোকানদার আপাদমস্তক দেখলেন।
বললেন, ‘সুখ ছিল। এখন নেই।’
আমি বললাম, ‘কেন?’
উত্তর এল আমাদেরও শখ ছিল
সিল করা প্যাকেটে সুখ বিক্রি করব।
একেবারে ন্যায্য দামে।
ওজনে কম হবে না।
কোম্পানির লোগো থাকবে।
এমআরপি থাকবে লেখা।
এক্সপায়ারি ডেটও থাকবে।
বিক্রিবাটা হচ্ছিল ভালই।
হঠাৎ দমকা হাওয়ার মতো
সুখের রাজত্বে অসুখের আগমন।
কোথা থেকে ‘অ’ এসে সুখের সঙ্গে মিশে গেল।
সুখের স্টিকার পরিবর্তিত হল অসুখে।
সুখের সঙ্গে অসুখের টাই-আপ।
শোকের সঙ্গে মেলবন্ধন।
সুখের ব্যবসায় তালাবন্ধ।

=================

মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102