শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পাবনায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে অরশা খাতুন (১৩) ও মা আরজিনা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার আতইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী-মেয়ে। অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে বৃষ্টিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে যাওয়ার সময় লোহার দরজায় ধরতেই বিদ্যুৎপৃষ্ট হয় অরশা। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল।

এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তাদের একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

নিহতের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে গেল। আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ দুজনকে যেন জান্নাতবাসী করেন।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, বৃষ্টিতে গোসল করে গোয়ালঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হয়।

পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। আমরা ঘটনাস্থলে আসছি।

বৃষ্টির দিন সবাইকে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102