শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বাগেরহাটের ডিসি ও ইউএনও কে আলোর দিশারি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ লক্ষে সংস্থার সদস্যরা বেলা এগারটায় প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। জেলা প্রশাসক তার স্বাগতঃ বক্তব্যে তরুন সমাজকে মেধার ভিত্তিতে দেশ গড়ার আহব্বান জানান। উল্লেখ্য, জনাব কামরুল হাসান এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন। তিনি গত ১২ সেপ্টেম্বর বাগেরহাটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এরপর, সংস্থার সদস্যরা বিকেল তিনটায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং চিতলমারী উপজেলার নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তা জনাব নয়ন কুমার রাজবংশী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার শেখ ফরিদ আহম্মেদ-প্রধান উপদেষ্টা, মোঃ সৌরভ শেখ (প্রতিষ্ঠাতা পরিচালক) এ্যাডঃ মাসুম শেখ-আইন বিষয়ক সম্পাদক, মোঃ আখতারুজ্জামান শেখ -সাধারন সম্পাদক, জহিরুল ইসলাম -সাংগঠনিক সম্পাদক, নিয়ামুল ইসলাম লিপন – উপ-পরিচালক (ক্রাইম ও তদন্ত) মহাসিন ইসলাম জনি -উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সচিব, হুজাইফা শেখ -আহ্বায়ক (গোপালগঞ্জ জেলা),গোবিন্দ রায়(কোষাধ্যক্ষ),তাইজুল ইসলাম (কন্ট্রোল রুম,এডিটর)মোঃসোহাগ গাজী(নির্বাহী সদস্য),রবিউল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক), নির্মল পাল (সভাপতি, বাগেরহাট জেলা শাখা), শামীম চৌধুরী (সাধারণ সম্পাদক) প্রমুখ। উক্ত শুভেচ্ছা অনুষ্ঠান শেষে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয় আজকের দিনের কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102