শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কবি লিপি সোহানা,র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ Time View

(০১- হারিয়ে যায়)
————————————-
একটা সময় ইনবক্সে সবার ওপরে যে প্রফাইলটা থাকে, সময়ে সে প্রফাইলটাও হারিয়ে যায় হাজারো নতুনের ভীড়ে।

দিনের শুরু থেকে শেষ অবধি যে মানুষ টা সমস্ত জুড়ে থাকতো একটা সময় সোশ্যাল মিডিয়ার সার্চ অপশন থেকে শুরু করে সর্বত্র মানুষটাকে মুছে ফেলা হয়।

সময়ের ব্যবধানে সম্পর্ক বদলায়, মানুষ বদলায়।

ভালোবাসাও বদলে যায়, কমতিতে নিজেকে মানিয়ে নেওয়া গেলেও, অবহেলায় নিজেকে রাখা যায় না।

(০২- অপ্রিয়)
—————————————
আমার প্রিয় মানুষটার কাছে আমিই একমাত্র অপ্রিয় বিষয়।

যার ভুলে যাওয়ার সহজ বেপ্যারটা শুধু আমি। চাইলেই যে কারণে অকারণে হেলাফেলা করতে পারে, সেটা শুধু ই আমি।

আমার ভালোবাসার সবটুকু ভুল প্রমাণিত হয় খুব সহজে, যতটা সহজে আমায় অবহেলা করা যায়,
বারবার অপমানিত হয়েও অজস্র ভালোবাসা নিয়ে তার দারে অসহায়ের মতো ফিরে আসাটা, তার হৃদয় স্পর্শ করেনি কখনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102