শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চাচাতো ভাই খুন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিম মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সেলিম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে ও ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে।

জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার সাথে তার ভাই সাত্তার মোল্লার র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজাম বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে থাকে। এসময় হবিবরের ছেলে সেলিম চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাঁধা দেয়।

এ সময় চাচাতো ভাই নিজাম সেলিমকে বুকে লাথি মেরে ফেলে দেয় ও বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সংঘাত এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আবুল কালাম, নিজাম উদ্দিন ও মনিরুল নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102