শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিএনপির উদ্যোগে ধোবাউড়া উপজেলার বাসিন্দা ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত সাদেকুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা সৈরাচারের পতন ঘটিয়েছি কিন্তু এখনও গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা করতে পারিনি, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা হবে।

গত শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত সাদেকুর রহমানের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

এসময় তিনি আন্দোলনে নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার দাবি করে পরিবারের
প্রতি সমবেদনা জানিয়ে আহতদের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,দীর্ঘদিনের আন্দোলনের ফসল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে,গণতন্ত্রের নতুন সুর্যোদয় উদিত হয়েছে,নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।জিয়া পরিবারের উদ্যোগে এই সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার তালুকদার,সদস্য সালমান ওমর রুবেল,সদস্য মফিজ উদ্দিন,আজহারুল ইসলাম কাজল,আনিছুর রহমান মানিক,মোয়াজ্জেম হোসেন লিটন,ফরহাদ রব্বানী সুমন,সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102