শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

অনুভূতির প্রকাশ- উদয় ক্ষণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

কলমে: মোঃ সিহাব আহম্মেদ নাফী

তপ্ত রোদে প্রজ্জ্বলিত দ্বিপ্রহরে ভাঙিবার ইচ্ছা হইল না।
কোমল ও স্নিগ্ধতার আশীর্বাদ চাহিয়া একটুও সাড়া না দিয়েই অপেক্ষা করিতে লাগিলাম।
একেলা ক্ষণে নিজের সঙ্গে সাক্ষাৎ করিয়া ধৈর্য্য বাড়িয়া যাইবার পর দেখিলাম অন্তঃপুরের কাঁটা বারবার ঘূর্ণন সম্পন্ন করিতেছে, ভাবনার বিষয়।

নিজেকে অনুযোগ বা কটূক্তি করিয়াও উত্তরণের সুযোগ নাই।
সূর্য পুড়াইয়া দিন, সপ্তাহ অবিদিত সদৃশ চলিয়া গেলো, অথচ আদর্শ ধরা দেবার কোনো চক্ষুগ্রাহ্য পথ এখনও আবিষ্কার করিলাম না।
ব্যর্থতায় হকচকিয়াও লাভ হইবে না।

অতঃপর সময় থাকিতে ভাঙিতে সক্ষম হইলাম।
অতীত আ’ত্ম’হ’ত্যা করিয়াছে।
প্রতিটি অঙ্গ ও ইন্দ্রিয় ভবিষ্যৎ নির্মাণে ব্যস্ত।
হতাশা ও অবিন্যস্ততার বাঁধন থেকে মুক্ত হইয়া এখন সব কিছু সম্ভব; অন্ধকারে উজ্জ্বল পদক্ষেপ, নক্ষত্রের মতো দাম! সব কিছু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102