শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কুমিল্লায় জন্মের ১৫ মিনিট পর মারা গেছে দুই মাথা বিশিষ্ট গরুর বাছুরটি!

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি গরুর বাছুর। জন্ম নেওয়া বাছুর‌টির মাথা দুটি, মুখ দুটি, চোখ চার‌টি। জন্মের পর দুই মুখ দি‌য়েই মা গাভির দুধ পান করেছে বাছুরটি। এমন আকৃতির বাছুর‌টি দেখ‌তে মালিকের বাড়িতে ভিড় জমায় আশপাশে গ্রামের মানুষজন।

গত ২৭ সেপ্টম্বর (শুক্রবার) রাত সাড়ে ৮টায় গরুর বাছুর জন্ম গ্রহণ করে। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের পশ্চিম আড্ডা সরদার বাড়িতে এই ঘটনা ঘটে।

গরুর মা‌লিক নান্টু মিয়া জানান, অন্যান্য গরুর মত স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছে এই গরুর বাচ্চাটি। জন্মের পর এক গরুর দুই মাথা দেখি। পরবর্তীতে বিষয়টি স্বাভাবিক মনে করে চিন্তা মুক্ত হই। জন্মের ১৫ মিনিটের মাথায় গরুর বাচুর টি মারা যায়। এক গরুর দুই মাথা দেখতে আশেপাশের মানুষ ভিড় জমায়। ২ ঘণ্টার মধ্যে মৃত গরুর বাছুরটিকে বাড়ির পাশেই মাটি গর্ত করে মাটি চাপা দিয়ে ফেলি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু ব‌লেন, এটা একটি জন্মগত সমস্যা। যা কনজেনিটাল অ্যাবনরমালিস এবং টেরাটোজেনিক ইফেক্টের কারণে হয়ে থাকে। আমাদের জানামতে বরুড়াতে এমন ঘটনা আগে ঘটে নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102