শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় নদীর পানিতে ডুবে আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন ছিল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত শিশুদের স্বজনরা জানান, বৃহস্পতিবার শিশু ইনামুল তার মা-বাবার সঙ্গে নানি মারা যাওয়ার খবরে দেখতে এসেছিল। তারপর আর বাড়ি যায়নি। শনিবার ছিল জিয়ারত অনুষ্ঠান। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল।

মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়।

বল আনতে গিয়ে একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ দেখতে পায়।

তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি বলেন, আমি শুনেছি দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102