শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে ছাত্র জনতার উপর হামলা: আ: লীগ নেতা রুকন গ্রেফতার

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও সাংবাদিকের ওপর হামলায় রাজনৈতিক মামলায় এজাহার নামীয় আ:লীগ নেতা (রুকন মিয়া) গ্রেফতার ১।

২৭ সেপ্টেম্বর রাত গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) মো: মতিয়ার রহমান ও এএস আই মোবারক হোসেন এর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ ইউনিয়ন সাবেক কৃষিলীগের সাধারন সম্পাদক,আওয়ামী লীগ জেলা সদস্য’ মুল্লিকপুর অন্তর্গত বিশ্বম্ভরপুর সাকিনস্থ জনৈক রুকন মিয়া’কে নিজ বাড়িতে বিশেষ অভিযান পরিচালনায় আ:লীগ নেতা রুকন গ্রেফতার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

এজাহার নামীয় (রাজনৈতিক) মামলায় আসামী হলেন:-
মো:রুকন মিয়া(৪৫), পিতা-মৃত নুরুল ইসলাম , গ্রাম- মল্লিকপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা -সুনামগঞ্জ,কে গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো:কাওছার আলম জানান, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানায় কর্মরত এসআই(নি:)/ মতিয়ার রহমান ,সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রাত গ্রেফতার করে বিশ্বম্ভরপুর থানার পুলিশ।

এজাহার নামীয় গ্রেফতারকৃত (রুকন মিয়া) আসামীকে যথাযথ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102