শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে শুকনো খাবার বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

রহমত উল্লাহ, স্টাফ রিপোর্টার:

গতকাল ২৮ সেপ্টেম্বর, রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের গান্নার পাড়ে যশোর থেকে আগত বেদে সম্প্রদায়ের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী।
আরও উপস্থিত ছিলেন উপজেলার আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলার সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, গংগাচড়া সদর ইউনিয়নের আমীর আসাদুল মাস্টার, ও লক্ষীটারি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, জামায়াত নেতা ফজলুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

গত কয়েকদিনের অতি বৃষ্টি ও উজানের ঢলের কারণে তাদের জীবনযাত্রা থমকে যায়। তারা খাবার সহ নানা সংকটে ভুগছিলেন। এ বিষয়টি জামায়াত নেতৃবৃন্দ শোনা মাত্র তাৎক্ষণিক শুকনো খাবার নিয়ে আসেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় অধ্যাপক রায়হান সিরাজী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ সহ যেকোনো ধরনের বিপদ সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এ সময় আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। হতাশ হবেন না, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102