শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা – বোবা কান্না

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

মোঃ রহমত আলী

 

 

 

এখানে কাঁদতে মানা !

হাসতে হবে শুধু কারণে অকারণে

মন না চাইলেও মনের বিরুদ্ধে উদ্দাম উল্লাসে।

 

 

এখানে মানতে হবে সব !

যত কান্না সবি লুকিয়ে প্রকাশ্যে হেসে-হেসে

সুখ বিক্রয়ের নিত্যদিনের খেলায় মেলার রঙ্গে।

 

 

এখানে সব চলে তাই !

মনে রঙ নেই তবুও রঙ ছড়াতে হবে নিশিদিন

প্রেম কেনা-বেচার এ রঙ্গিলা ঘাটে।

 

 

এখানে মূল্যহীন সব !

যতই ছলছল আঁখি ধারায় তাজা জল

তথাপি বানোয়াট হাসিমুখের ঝলমলে এ হাট।

 

 

এখানে হাসতে হবে হায়্ !

প্রতি খনে-খনে ললাটের বোবা কান্না দাফনায়ে

অভিনয়ের বিচিত্র সাজগোজের নির্লজ্জ ঢঙে।

 

 

এখানে কোনো উত্তর নেই !

হ্যাঁ প্রশ্ন শতক যা রেখে যেতে পারেন শুধু

যদিও চাইলে জবাব দিতো সমাজ ও পরিবার। 

 

 

এখানে প্রেম সেই তো !

যা আছে তা কিনা প্রেম-প্রেম খানিক লীলা

যেন মৃত রজনীগন্ধার বিলিয়ে দেওয়া সুবাস।

 

 

এখানে জীবন বন্দী !

সাধ আর সাধ্য বিনিময়ের চাহিদায় ঘায়েল

তো বোবা কান্না দেখায় না তাই সু’স্বাগতম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102