শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

চট্টগ্রামে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়ন শিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ Time View

স্টাফ রিপোর্টার:

চট্টগাম মহানগরীর ঐতিহ্যবাহী কিডস ক্লাবের উদ্দ্যোগে কিডসক্লাব৷ চকবাজার, নিউ মার্কেট, মাদার বাড়ী ও বাকলিয়া শাখার উদ্যোগে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ক্লাবের চেয়ারম্যান মুহাম্মদ নেছারুল হক’র সভাপতিত্বে ও কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াত উল্লাহ খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পোদ্যোক্তা মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিডস ক্লাবের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কিডস্ ক্লাবের উপদেষ্টা মন্ডলী, শিক্ষক-শিক্ষিকা, সুধীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১০০জন বিজয়ী প্রতিযোগীদের মাঝে সম্মাননা, বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও কারাতে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান, আবৃত্তি স্পোকেন ও সংগীত শিক্ষার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বে চারুকলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে শিল্পিত রুচির প্রতিফলন সভ্যতাকে উন্নততর করে থাকে। আধুনিক জীবনের সকল ব্যবহার্য বাস্তুর রূপ শিল্পীর দ্বারাই নির্ধারিত হয়। বক্তারা আরো বলেন, সৎ, সুস্থ, ও দেশজ সংস্কৃতির নান্দনিক বিকাশ, আদর্শ শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে সামাজের স্বনির্ভর আলোকিত দেশপ্রেমিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই কিডস্ ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষার্থী, অভিভাবক ও সুধী জনের উপস্থিতিতে অনুষ্ঠান ছিলো প্রশংসিত ও মনোমুগ্ধকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102