শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নবীগঞ্জ থানাকে মাদক ও দালাল মুক্ত করা হবে: সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ওসি

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমদ নবীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে রবিবার সকালে এক মতবিনিময় সভায় মিলিত হন।
নবীগঞ্জ থানার নবাগত ওসি কামাল হোসেন এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার স্বপন সরকার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, আশাহীদ আলী আশা মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় সম্পাদক মোঃ আলাউদ্দিন, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শাহ্ সুলতান আহমদ, এম.মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মোঃ , অলিউর রহমান অলি, সলিল বরন দাশ, মুহিবুর রহমান, ছনি আহমদ চৌধুরী। এছাড়াও মোফাজ্জল ইসলাম সজীব, অঞ্জন রায়, সাগর আহমেদ, আলাল মিয়া, ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ প্রমুখ।
সভায় নবাগত ওসি কামাল হোসেন বলেন, নবীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশকে সার্বিক সহযোগিতা কামনা করার অনুরোধ জানান। এছাড়া মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন পুলিশ। থানাকে দালাল মুক্ত করতে তদবিরবাজ ও দালালদের তালিকা করা হবে।
মিথ্যা মামলার মাধ্যমে যাতে করে কেউই হয়রানির শিকার না হয় সেই বিষয়ে কঠোর নজরদারী থাকবে। ফেসবুকে গুজব ছড়িয়ে দেয়া, মানহানিকর পোস্ট সম্পর্কে শর্তকতা অবলম্বন করতে হবে আর না হয় এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102