শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নিয়ামতপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন 

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ১০গ্রেড বাস্তবায়ন সম্বনয় পরিষদের আহবায়ক নুরুল আলম, সদস্য মনিমুল ইসলাম, ইসমাইল ইসলাম, সুরাইয়া খাতুন, অরবিন্দ রায়, সারোয়ার, আব্দুল গাফফার, স্বপন কুমার বর্মন প্রমূখ।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ১৩তম গ্রেড এর বেতন স্কেল তাদের জন্য চরম বৈষম্যের। এই গ্রেডে চলতে একজন শিক্ষকের সংসার সঠিকভাবে চলেনা।। মাত্র ১৫ দিনের মতো চলার পর তাদের ধার দেনা করে চলতে হয়। যে কারণে ১০ম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া সহকারী শিক্ষকরা। 

শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে তাদের ১দফা-দাবী ১০ম গ্রেড বাস্তবায়নে অনুরোধ জানান। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102