শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বিশ্বম্ভরপুরে পল্লীবিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মহুকুড়া গ্রামে পল্লী বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে।
তাৎক্ষণিক বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মহুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মহুকুড়া গ্রামের সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে ওঠে অজ্ঞাত এ চোর। ওই সময় সে খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকে।

ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে একজন পেশাদার ট্রান্সফরমার চোর। অন্য এলাকা থেকে সে চুরি করতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102