শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

সচেতন নাগরিক সমাজ (সনাক) এর সহযোগিতায় তথ্য অধিকার সাধারণ মানুষের জন্য অধিকতর সহজ করতে দিবসটি পালিত হয়।

রবিবার ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ময়মনসিংহ জেলার সহকারী কমিশনার সৈয়দ শাহনেওয়াজ মোরশেদ অপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দীন, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আঞ্চলিক সমন্বয়ক মোঃ হাবিবুর রহমানসহ জেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।

আলোচনায় বক্তাগন বলেন, তথ্য পাওয়া সাধারণ মানুষের অধিকার। কোনো তথ্য পাওয়া মাত্রই শেয়ার না করে আমরা যেন যাচাই-বাছাই করে সঠিক তথ্যটি শেয়ার করি। সঠিক তথ্য না পেলে জনমনে যেমন বিভ্রান্তি তৈরি হয়, তেমনি সমাজেও বিশৃঙ্খলা দেখা দেয়। তথ্য ও উপাত্ত এই দুটি জিনিসের মধ্যে কোনটি তথ্য, কোনটি শেয়ার করার যোগ্য, তা যেন যাচাই-বাছাই করা হয়। হলুদ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য শুভ নয়।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে দুর্নীতি হ্রাস পায় এবং সুশাসন বৃদ্ধি পায়। এক্ষেত্রে তথ্য দাতা এবং তথ্য গ্রহীতা উভয়ের কিছু করণীয় রয়েছে। তথ্য দাতার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। গোপনীয়তা দুর্নীতির প্রবণতা বাড়ায় তাই গোপনীয়তা পরিহার করতে হবে। আবার তথ্য গ্রহীতাও তথ্য নিয়ে অসৎ উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নতুন বাংলাদেশে চাই তথ্যের অবাহ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আজকের এই বাংলাদেশে তথ্য হোক সকলের জন্য উন্মুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102