শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

শ্রীবরদীতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি রুবেলের মত বিনিময় 

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

শাহীদুল ইসলাম কালু, স্টাফ রিপোর্টারঃ

সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার নব গঠিত কমিটির
নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন 
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। 
২৮ শে সেপ্টেম্বর শনিবার রাতে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতির  বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে 
অনুষ্ঠিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী ঝিনাইগাতী নির্বাচনী এলাকার সাবেক এমপি মাহমুদুল হক রুবেল 
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, 
সাবেক এমপি মাহমুদুল হক রুবেল আসন্ন শারদীয় দূর্গা উৎসবের  আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন,
আপনারা সুন্দর ও শান্তিপ্রিয় ভাবে আপনাদের উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। 
আমরা আপনাদের পাশে রয়েছি, যেকোনো সমস্যায় আপনারা আমাকে অবগত করবেন আমি সহ আমার দলের সর্বস্তরের নেতাকর্মী আপনাদের পাশে থাকবো।  
শ্রীবরদী উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা 
আমরা কাউকেই এ উপজেলাতে বিশৃঙ্খলা করতে দেবোনা। 
আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের সাথে নিয়ে দিনরাত আপনাদের মন্দির পাহারা দিয়েছি। 
ভবিষ্যতেও আপনাদের সাথে নিয়ে কাজ করে যাবে আমাদের নেতাকর্মীরা। 
এসময় শেরপুর জেলা বিএনপির যুগ্ম সংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহব্বায়ক এসএম সোহান, 
পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন 
শ্রীবরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির সভাপতি শ্রী নব কুমার সাহা শম্ভু, সাধারণ সম্পাদক সেতু সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা  সহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃৃবৃন্দ, উপজেলা ও পৌর সভা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102