শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: জাগো নারী

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

কলমে: সাহেলা সার্মিন

জেগে জেগে আর কতো ঘুমাবে নারী
দিতে হবে দুর্গম পথ পাড়ি!
আর নয় নিঃশব্দ রোদন
ঘরে বসে বসে নয় কোন কাঁদন!
ঘরে তুমি কোমলমতি
ভায়ের আদরের বোন অতি,
মা- বাবার সোহাগের ভাণ্ডী
রাস্তায় বেরোলে সাজো রণ কালী চণ্ডী।
এবার জাগো সব নির্যাতিতের দল
বসে বসে শুধু করলে হবে না কোলাহল!
নিজেকে নিজেই ধর অগ্নি মূর্তি
তোমায় নিয়ে যেনো সাহস না পায় করতে ফুর্তি!
স্রষ্টার অতি নিখুঁত সৃষ্টি তুমি নও ভিন্ন
কী ভেবেছে ওরা!!
ইচ্ছে হলেই বস্ত্র উদাম করে করবে ছিন্ন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজনু,ভিকারুননিসার পরিমল
এমনি আরো অনেকেই ক্ষমা পেয়ে করে ঝলমল।
সুজেট জর্ডন,নুসরাত, মৌমিতার মতো কাল
আর যেনো কখনো কারো না হয় এমন হাল।
ওরা অসুর, ওরা জানোয়ার,ওরা হিংস্র তক্ষক
নারী দেখলেই লালসায় জিহ্বা করে লকলক!
হাতে লও অসুর নাশিনী দূর্গার ত্রিশূল
দশভুজা হয়ে আঘাতে করো নির্মূল!
অন্ন বস্ত্রে যেমন হও সাবলম্বী
নিজেকে নিজে রক্ষা করতে এবার হও বিপ্লবী!
অসুর নিধনে স্থির রাখো মন
ঘর থেকে বেরোলেই মনে মনে জারি করো সমন।
লাইলী,শিরি,জুলিয়েটের দিন শেষ
এ যুগের মজনু,ফরহাদ,রোমিও খোঁজে উঁচুনিচু গিরিখাত!
বিশ্বের শত হলো কাস্ট, গেছে কোটি কোটি প্রাণ
তার ভিতরে কোটি নারীর ছিন্ন দেহ ম্রিয়মান?
আজও মেসোপটেমিয়া, আর্মেনিয়া, কুর্দি,
ভারত ও বাংলার বুকে নারী দেহ লালসার শিকারে চলে ফুর্তি!
জাগো নারী জাগো,কোমলতা ঢেকে রাখো
যখন যেখানে যেমন সেখানে তেমন মূর্তি আঁকো!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102