শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কলকাতার সোনারপুরে প্রতিভা সন্ধানে পত্রিকার সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

মোঃ ইজাজ আহামেদ, কলকাতা থেকে:

কলকাতার সোনারপুরে গত ২৮শে সেপ্টেম্বর ২০২৪ প্রতিভা সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার ২৪ বর্ষ তৃতীয় সংখ্যাটি সাবিত্রী বাই ফুলে ও শেখ ফতিমা সংখ্যা হিসাবে প্রকাশিত হল সোনারপুরের শান্তি সংসদ পাঠাগারে। এদিন সংখ্যা প্রকাশের পাশাপাশি প্রতিভা সন্ধানে পত্রিকার আজীবন সদস্য ও পত্রিকা কমিটির সভাপতি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ডঃ শশধর পুরকাইতের স্মরণ সভাও পালন করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক কবি- সাহিত্যিক-সাংবাদিক উপস্থিত হন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার শ্রীমন্ত কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আব্দুল রশিদ মোল্লা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক সুচিব চক্রবর্তী এবং শিশু সাহিত্যিক, বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক আব্দুল করিম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি পশুপতি বিশ্বাস। এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডলি চ্যাটার্জি ও তাপসী প্রামানিক। উপস্থিত ছিলেন ডক্টর সিরাজুল ইসলাম ঢালী, আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক শাকিল আহমেদ প্রমূখ ব্যক্তিগণ।
কবিতা পাঠ, বক্তব্য ও সঙ্গীতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102