শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নাটোরে বিএনপি নেতা দুলুর স্ত্রীর গাড়ীবহরে হামলা, সাবেক সংসদ সদস্য শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

নাটোর প্রতিনিধি:

২০১৮ সালে নির্বাচনী প্রচারনাকালে নাটোরের নলডাঙ্গায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে হামলা করে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রবিবার আব্দুর রহিম শেখ বাদী হয়ে নাটোর- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামী করে আওয়ামীলীগের ৭৩ জন নামীয় আসামী ও ৭০-৮০ জন অজ্ঞাত আসামী করে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান। সংসদ সদস্য শিমুল ছাড়াও মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তৌহিদুর রহমান লিটন, লোকমান হাকিম, সেলিম মাষ্টার, জহুরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম বিদ্যুাৎ, টুটুল প্রমূখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীণী সাবিনা ইয়াসমিন ছবি পথ সভা করা উদ্দ্যেশ্যে গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় উপজেলার ত্রিমোহনী এলাকায় সাবেক সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামীরা গাড়ীবহরে হামলা চালায়। এসময় হামলা প্রতিরোধ করতে গেলে বিএনপি নেতা দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড, হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে দুলুর স্ত্রী ছবির ডান ভেঙ্গে গুরুতর আহত হয়। সেই সাথে ১৫-২০টি মোটরসাইকেল ভাংচুর করে আসামীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102