শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পাবনায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় কাগেশ্বরী নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (১অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্য সোহান (২০) চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব মোল্লার ছেলে।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তার নিজ বাড়ির পাশে নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

ঐ দিন বিকেলে বেড়া ফায়ার সার্ভিস এর একটি দল ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরী দলকে খবর দিলে রাতে তারা এসে পৌঁছে।

সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের এক ঘন্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে

কাজ করে একদিন পর রাজশাহী ডুবুরী দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102