শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ভারতে মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ Time View

এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে নিয়ে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে আশেকে রাসুল মুহাম্মদ (সাঃ) উম্মাহর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ শাহীন আলম, আলেম উলেমা ঐক্যজোটের সভাপতি জামাল উদ্দিন, মুফতি মোহাম্মদ শাহজালাল, মুফতি মোহাম্মদ আব্দুল মতিন প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা হযরত মোহাম্মদ (সা:) কটুক্তকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102