শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

লালমনিরহাটের জেলা প্রশাসকের সাথে সাংবাদিকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ Time View

আব্দুস সামাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার মহোদয়ের সাথে লালমনিরহাট জেলার সাংবাদিকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান-এঁর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন, আসাদুজ্জামান সাজু, এসকে সাহেদ, মিজানুর রহমান মিলন, রবিউল হাসান, এস দিলীপ রায়, জামাল বাদশা, মাহফুজ সাজু, আবদুর রব সুজন, মিলন পাটোয়ারী, মফিজুর রহমান বাবু, মাসুদ রানা রাশেদ, সৈকত ইসলাম, রুহুল আমিন বাবু, ফারুক আহমেদ সূর্য, খায়রুল ইসলাম, আলতাফুর রহমান আলতাফ, সাইদ মাহমুদ, সুমন ইসলাম বাবু, গোকুল রায়, জাহিদ হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকবৃন্দসহ লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরে তাসনিম, সহকারী কমিশনার এস. এম. শাফায়াত আখতার নূর, মোঃ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকগণ লালমনিরহাটের বিষয়ের উপর সমস্যা ও সম্ভাবনার কথা বক্তব্যে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102