শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মাধবপুর সীমান্তে দুই যুবকসহ সূচনার দেবরের বিলাসবহুল গাড়ি আটক

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

মো ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর সীমান্ত এলাকায় আটক করা হয়েছে বিলাসবহুল একটি গাড়ি। এ সময় গাড়ি থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১অক্টোবর) ভোররাতে সুরমা চা বাগানের ১৯নম্বর সেকশনের সীমান্ত থেকে গাড়িটি আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লা সদর উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে গাড়িচালক তপু মিয়া (২৫) ও তার সহযোগী একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২২)। গাড়িটি কুমিল্লার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনার দেবর রুবেল মিয়ার। স্থানীয়দের ধারনা- গাড়িটিতে এক বা একাধিক ভিআইপি-আওয়ামী লীগ নেতা ছিলেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন অথবা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশের ভেতরেই আত্মগোপন করেছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। জানা যায়, মঙ্গলবার ভোররাতে সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশনে সীমান্ত এলাকায় বিলাসবহুল একটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৭-৮৫১১) ও একটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন। এসময় থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে গাড়িসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন- আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102