বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন, মা গ্রেফতার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মায়ের হাতে ৮ বছরের শিশু কন্যা খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাদিক টাওয়ারের ৩ তলায় ঘটনাটি ঘটেছে। নিহত মেয়ের নাম কৃত্তিকা চক্রবর্তী (৮)। কৃত্তিকা চক্রবর্তী স্থানীয় শাহীন স্কুলের ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কেয়া চক্রবর্তীর স্বামী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসঞ্জিত চক্রবর্তী অফিসের কাজে বাইরে চলে যান। কেয়া চক্রবর্তীর ছোট ভাই অলক চক্রবর্তী শুক্রবার দুপুরে তার বোনের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। বাইরে থেকে ডেকে দরজা খুলতে না পেড়ে তিনি পুলিশে খবর দেন। সন্ধ্যা ৭টার দিকে ভালুকা মডেল থানা পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে কৃত্তিকা চক্রবর্তীর লাশ উদ্ধার করেন। প্রসঞ্জিত চক্রবর্তী সাদিক টাওয়ারে ভাড়া বাসা নিয়ে থাকতেন।

অলক চক্রবর্তী জানান, আমার বোন গত করোনার সময় থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। কিভাবে এ ঘটনা ঘটেছে আমি কিছুই বলতে পারবো না।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা গেছে শিশুটির লাশ পড়ে রয়েছে। কিভাবে মারা গেছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102