বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

র‍্যাব ৯ এর অভিযানে আটক ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৪ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান নিজামকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি কোতোয়ালি মডেল থানায় গত ২০ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ১৫/৩৭০) আসামী। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102