বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মধ্যনগরে ৭৬পিস ভারতীয় কম্বল সহ চোরাকারবারী আটক

Coder Boss
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ Time View

মধ্যনগর প্রতিনিধি:

মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে ৭৬ পিস ভারতীয় কম্বল সহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানা পুলিশ বিকালে থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারন্টে তামিল ডিউটি করাকালীন বংশীকুন্ডা দক্ষিণ ইউপির অন্তর্গত আর্দশগ্রাম(বুড়িপত্তন) মোঃ সেলিম মিয়ার বসত ঘর হইতে ৭৬ পিস ভারতীয় কম্বল, প্রতিটি কম্বলের মূল্য-৬,০০০/-টাকা করে-(৭৬X৬,০০০)=৪,৫৬,০০০/-টাকা সহ চোরাকারবারী ১।মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-মৃত সিরাজ উদ্দিন, গ্রাম -আর্দশগ্রাম(বুড়িপত্তন), তাকে গ্রেপ্তার করা হয়।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে। উক্ত বিষয়ে মধ্যনগর থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102