বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতা: আর একটি বার

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

কলমে: মোঃ মনিরুজ্জামান মনির

আর একটিবার তোমায় দেখবো বলে-
দুটি গ্রহের দীর্ঘ দূরত্বের ছোট্ট হিসেব চুকিয়ে
ক্লান্ত দেহে, ঘর্মাক্ত গন্ধে হাপিয়ে
দৈন্যতা, হীনতা, লোক নিন্দা উপেক্ষা করে
ছুটে এসেছি নির্লজ্জ মনে,
আর একটিবার তোমায় দেখব বলে।

আর একটি বার তোমার ছোয়া পাবো বলে-
মিশেছি ভোরের শিশির ভেজা ঘাসে,
প্রিয় কাঠগোলাপের সাদা পাপড়ির ভাজে
ফুটেছি কৃষ্ণচুড়ার লাল হয়ে,
বসন্তের কোকিলের কন্ঠে, হৃদয় নিকুঞ্জে,
আর একটিবার তোমার ছোয়া পাবো বলে।

আর একটিবার হাতে হাত রাখব বলে-
আমি ছুটে এসেছি সপ্ত পারাবার পেরিয়ে,
ফেলেছি নোঙ্গর তোমারই বাধা ঘাটে,
অসহায় পথিক তোমার কুটির দ্বারে
শুন্য হাতটি বাড়িয়ে একা দাঁড়িয়ে,
আর একটিবার হাতে হাত রাখব বলে।

আর একটিবার সে কপালে ঠোঁট রাঙ্গাবো বলে-
লম্বা বাহানা বানিয়েছি দীর্ঘ সাধনা করে,
ফন্দি এটেছি বেহায়া হবো বলে
ধরণির সব অনিয়ম নীতি পড়ে
মহা জগতের মস্ত ভুল স্বীকার করেছি
দু-দন্ডের অমৃত স্বাদ পেতে,
আর একটিবার সে কপালে ঠোঁট রাঙ্গাবো বলে।

আর একটি বার একটি কবিতা লিখব বলে-
টুকরো করেছি পাথরের প্রাচীর ঘেরা অভিমান,
ঘুণে ধরা আলমারিতে পেয়েছে বসন্ত ঘ্রাণ,
হারানো শব্দে নতুন স্বপ্ন বুনতে
খুলে বসেছি সহস্র অভিধান,
আর একটি কবিতা লিখব বলে।

আর একটিবার তোমায় ভালোবাসি বলব বলে-
নিশিদিন ঘুম উড়িয়ে, চোখের নিচে কালি করে,
ছন্দে সুরে একটি শব্দের গান লিখেছি,
বেসুর কন্ঠে উচ্চস্বরে ঘটা করে
পৃথিবীকে জানিয়ে গাইব সে গান
” ভালোবাসি “।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102