বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতা: প্রকৃতির কোলে

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

ঐ পুব আকাশে সূর্যের আলো,
ঐ পশ্চিমে পাখিদের কলরব,
ঐ কাননে ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন,
ঐ শস্য শ্যামল ক্ষেতে চাষিদের ঐক্যতান,
ঐ পুকুরের জলে হাঁসেদের খুশির ভেলা,
ঐ বাঁশবনে, ঐ কাশবনে ফাগুনের মেলা,
ঐ পাড়ায় পাড়ায় বধূদের রান্নার কলতান,
ঐ খেঁজুর গুড়ের ভেসে আসা সুমিষ্ট ঘ্রাণ,
ঐ প্রান্তরে পাড়ার ছেলেদের ভৈরব,
ঐ প্রকৃতির কোল’ই বড় ভালো!

চাইনে হারাতে, চাইনে ছেড়ে যেতে,
সবুজে ভরা ঐ প্রকৃতির কোল,
সাঁঝের আকাশে, চাঁদের আলোতে,
মেতে ওঠে মন, হৃদে বাজে ঢোল।
অন্তরে অন্তরে জেগে ওঠে সেই স্বাদ,
কভু ভোলা নাহি যায় সজলে,
প্রকৃতির কোলেই মানুষ হয়েছি আমি,
হে ধরণী, দিও না আমায় ফেলে!
কখনো যাব না আমি চলে,
সত্যি বলছি, কখনো যাব না আমি চলে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102