বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিবপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর শিবপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) বিকালে বাসস্ট্যান্ডে পৌরসভা মৎস্যজীবী দলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আলতাফ হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী মোঃ শামিম গফুর।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ খন্দকার, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নঈম উদ্দিন ভূঁইয়া, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম শাহিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন মাস্টার, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব রহমান খান, শিবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মুখলেছ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজন মৃধা,পৌরসভা শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আমিন ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102