বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতা:- বেঁচে কি আছি?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ Time View

কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

মাঝেমধ্যেই মনে হয় আমি বাসিন্দা এক ‘মৃত্যুের আলয়’
এ নেকরোপলিসের চৌহদ্দি নির্গমন পথ ও গবাক্ষ বিহীন নিলয়!
মার্গের নিথর লাশ হয়ে পড়ে আছি ক’বছর কমাস
কেউ আসে নাই ডেড হাউস বিল মিটিয়ে আমায় করতে খালাস!

নিষন্ন নিশ্চল পড়ে আছি নিষুপ্ত মানুষের সাথ
বিবশ বিবসন দেহ খান পড়েছিলো শব হয়ে বিবরে রেখে হাত!
পৃথিবী নামক গ্রহটা মৃত্যুপুরী এক মহা শ্মশান
যেতে চায় না কেহ অথচ যেতে হয় স্বর্ন সিংহাসনে যে পেতেছে আসন!

এ গ্রহটা আজ ভন্ডদের বাকচাতুর্যের স্হান
কেউ মনে রাখে না ভণ্ডামির মুখোশ খুলে করতে হবে প্রস্হান!
শতচ্ছিন্ন নির্বোধ কিছু কুশিক্ষিত ধর্মের মুখোশ এটে
মুখোশের আড়ালে স্পর্ধিত কিছু থাবা বিশ্ব সম্পদ খাচ্ছে লুটে!

ধর্মেরঢাক বাজিয়ে, পরোকালের শ্লোক ভীতিতে রেখে
নিরপরাধ নিরক্ষর পরহেজগার লোকগুলো কে খাচ্ছে রোজ চেখে!
ধর্মের আড়ালে রাজনীতিতে, পাতিয়ে ব্যবসার ফাঁদ
চুষে নিচ্ছে গরীবের রক্ত, ক্ষমতার দাপটে বাড়াচ্ছে সম্পদ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102