বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতা: ভাবিয়া আপন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

কলমে: মিজানুর রহমান মিজান

তরে ভাবিয়া আপন
রাখলাম করে যতন
এ দেহ পিঞ্জরায়।।
আশ্বাসে ভর করিয়া
বুকে বিশ্বাস রাখিয়া
জীবন যাত্রা বাহিয়া
আসা যাওয়া তোমার ইচ্ছায়।।
যাবার যদি ছিলো ধান্ধা
করালে কেন মায়ায় বান্ধা
এ পিরিতের জালে কান্দা
পদে পদে বিপদ ঘনায়।।
আদর সোহাগে ছিলো না কমতি
তবুও ভালবাসায় বসালে যতি
ফিরে না চাইলে একরত্তি
বুকের পাজর ভাঙ্গে ব্যথায়।।
চলে যাওয়ায় হারালাম হুস-জ্ঞান
শুন্য পিঞ্জিরা নাহি সেথা প্রাণ
লাশ বলে সবাই নিয়ে যান
অন্ধকার মাটির ঘরে রাখার দায়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102