বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবি: কামরুন নেসা লাভলী র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ Time View

০১- শুভ্রতায় ছেয়ে আছে মুখখানা
———————————–
কি ! এক শুভ্রতায় ছেয়ে আছে
তোমার মুখখানা
যেন মায়াবী সন্ধ্যা
অপূর্ব জোৎস্না যেন
তোমার ঐ স্নিগ্ধ মুখকে
ছুয়ে গেছে আলতো করে
আমি অবাক বিষ্ময়ে
চেয়ে আছি অপলক দৃষ্টিতে
আমার চোখ তোমাকে
কলম্বাসের মত নতুন করে
আবিষ্কার করার প্রয়াসে
ক্রমশই প্রলুব্ধ
তুমি , কে – – হে ?
ঐ হিমগিরির শীতল
বক্ষ জুড়ানো শান্তি নিকুঞ্জ
না অঝোর দৃষ্টি শ্রাবণ
যে কেবল ঝর
আমার অন্তর লাগি
না -কি সমুদ্রের উত্তাল ঢেউ
তুমি তরাাঙ্গিত হও
আমার হৃদয় প্রস্রবণে
না -কি শুধু ভালোবাসার এক
অপূর্ব পরশ প্রীতি।।

০২- বসন্ত ভালোবাসা
—————————
আমি আহোরণ করি,
তোমাকে, তোমার হৃদয়কে
তোমার ভালোবাসাকে
আমি আহোরণ করি,
তোমার প্রেমময়ী কবিতা —
কবিতায় তোমার রুপক।
আমি মুগ্ধ হই তোমাতে,
আমি বিস্তৃত হয়ে যাই —
তোমার ভালোবাসায়,
তোমার ভালবাসার আদলে।
বসন্তের হিম হাওয়ায়
তুমিই জাগিয়ে তুললে
আমার তন্ময় হৃদয়কে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102