বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা

পাবনায় ১০০ জন সুবিধাভোগির মাঝে ২ কোটি টাকার ঋণ বিতরণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

পাবনা প্রতিনিধি:

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবানাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগিদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে পাবনার চাটমোহরে।

সোমবার(৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় অধিধপ্তরের প্রকল্প পরিচালক মোঃ তোফায়েল আহম্মদ।

প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলীর সঞ্চালনায় বক্তব্য দেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হারিম,জেলা সমবায় কর্মকর্তা মোঃ সোলায়মান বেগ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুন,

প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠাানে উপজলার শাহপুর ও বোয়ালমারী দুগ্ধ সমবায়

সমিতি লিমিটেডের ১০০ জন সুবিধাভোগির মাঝে ২ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। মাত্র ৩ ভাগ সার্ভিস চার্জে এই ঋণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102