বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: দিনমজুরির আত্মকাহিনী

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

কবি: মোছাঃ আছিয়া আক্তার আছমা

ইদানিং সাহসে কুলোয় না
মাছ তো ছোঁয়াই যায় না
কাপড় কিনতে ভয় লাগে
বহুদিন হলো মার্কেটে যাই না।

সব্জীর বাজারে আগুন
নিতে চাইলাম বেগুন
জিজ্ঞেস করে দেখি এখন
দাম বেড়েছে দ্বিগুন।

কোনরকম একটি করে
সব কিছুই নিলাম
ভাবলাম এবার একটু শাক নেই
পকেটে হাত দিয়ে নিজেই লজ্জা পেলাম।

ইদানিং দিনকাল খারাপ যাচ্ছে
মাংসের বাজারে যাওয়া যায় না
বাচ্চাটা আবদার করল আজকে
মাংস না পেলে সে খাবেনা।

বাচ্চার জন্য ৫ মাইল হেটে গেলাম
বাজারে বললাম ৫০০ গ্রাম মুরগী দাও
বিক্রেতা অপমান করে তাড়িয়ে দিল
বলল এই যুগে এসে ৫০০ গ্রাম মুরগী চাও?

লজ্জা সরমের মাথা খেয়ে বাসায়
যেতেই সন্তানরা জেদ ধরলো মুরগী খাবে
বাধ্য হয়ে মহাজনের থেকে
ঋণ আনলাম কুড়ি শতাংশ লাভে।

এই ঋণ পরিশোধ করতে
কয়েক মাস লাগবে
তাতে কি গরীবের সংসারে
এরকম সমস্যা লেগেই থাকবে।

কত দীর্ঘনিঃস্বাস
আড়ালে থাকে কেউ দেখেনা
সন্তানরা প্রতিনিয়ত
ধরে নানান বাহানা।

এভাবেই চলছে এবার বেচতে
হবে স্ত্রীর শখের গহনা
ইদানিং সাহসে
কুলোয় না।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102