বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: বর্ষামুখর দিন = কলমে: চন্দনা রাণী

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

নীল আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে,
সারাদিন সারারাত অবিশ্রান্ত বৃষ্টি
মেঘের গর্জন‍ে আকাশে বিদ‍্যুতের চমকানি,
লজ্জায় লাল অস্তায়মান সূর্যটার দিকে ফেরানো যায়না দৃষ্টি।
দূর্যোগপূর্ণ শ্রাবনে, গ্রামান্তের পথ নির্জন
প্রকৃতির কোল জুড়ে বিষন্নতা
বৃষ্টিধৌত নীলাকাশে চারিদিকে অপূর্ব নিস্তবতা।
কোথাও আবার ধ্বনিত হচ্ছে প্রিয়জন হারানোর আর্তনাদ,
বেদনায় অর্ন্তলীন বর্ষিত হচ্ছে চোখের জল!
প্রকৃতির এমন বেদনাবিধুর বিষন্নবেলায় চারিদিকে তীব্র আর্ত হাহাকার।
বনে বনে, গ্রামে গ্রামে, নদীর কূলে কূলে পরিপূর্ণ হয়েছে শ্রাবণের জলে।
পথের পাশে ডোবার ধারে ব‍্যাঙের হৃদয় ব‍্যথিত সংগীত,
ব‍্যাঙেরা বুঝি তাদের সংগীতে দিয়ে যায় বৃষ্টির ইঙ্গিত।
বৃক্ষের শাখা- প্রশাখায় পত্র পল্লবে খ‍্যাপা নাচন আর উদ‍্যম মাতামাতি,
প্রকৃতিতে নটরাজের দুর্বার প্রলয়নৃত‍্য।
বৃষ্টির দ্রুতলয়ে ঝমঝম শব্দ,
মেঘের গতিময় প্রবাহ আমার সুপ্ত অনুভূতিকে জাগিয়ে তোলে।
কাব‍্যিক দ‍্যোতনা সুরের মূর্ছনার সৃষ্টি করে কাব‍্যিক বাতাস,
বর্ষার অমৃত স্পর্শে প্রাণভরা তৃপ্তির উল্লাস।
অনুভবের আস্বাদ বুকে প্রসন্নতার টেউ,
প্রকৃতির শান্ত স্নিগ্ধ কোমল স্পর্শ
আমার একাকিত্বের যুগল মূহুর্ত।
বর্ষণসিক্ত মিশ্র অনুভূতিময় বর্ষণমুখর দিন।
ইতিহাসের পাতায় স্মরণীয় চিরদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102