বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: সময়ের মূল্য

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ Time View

কলমে: ইয়াকুব আলী তুহিন

মুহূর্তগুলো থামে না যায় না ধরা,
পালক ঝরে বাতাসে জীবনের ধারা।
আজ যে সময় কাল তা স্মৃতি,
ক্ষয়ের পথে থাকবে চিরদিনের গতি।

তুমি কি দেখেছো সূর্যের ডুবে যাওয়া?
রঙে রঙে মিশে যাওয়া বিকেলের ছায়া?
কিছুক্ষণ আগেও ছিল যে আলো,
এখন তা শুধুই অন্ধকারের পালা।

যে ক্ষণটি চলে যায় ফেরে না আর,
ফিরে তাকালে থাকে শুধু স্মৃতির ভার।
স্বপ্নেরা জাগে তবু সময়ের পথ,
বিষণ্ণতার ছায়ায় লুকায় চির সত্য।

সময় চায় না কারো অপেক্ষা,
সে তো চলে তার নিজস্ব গতিতে।
পথে হারায় যারা সময়ের বাঁকে,
অবশেষে পড়ে তারা জীবনের ফাঁকে।

তবুও যদি শিখি আমরা থামতে,
প্রতিটি মুহূর্তে খুঁজতে পূর্ণতা,
তবে হয়তো এই জীবনের সবটুকু স্বাদ
পেতে পারি সময়ের শুদ্ধতায়।

এই তো জীবন—পালিয়ে যাওয়া জল,
ধরতে গেলে ফাঁকি দেয় প্রতিটি কোল।
তবু যা ধরা যায় সেই এখন,
তাই সময়কে বোঝো—এটাই জীবন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102