বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: রেখো খোঁজ!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

কলমে: দেবিকা রানী হালদার।

প্রণয় আমায় নাই-বা দিলে
বিরহ দাও শত,
সুখ যদি নাই-বা দিলে
দূঃখ দাও যত!

আদর সোহাগ নাই-বা দিলে
তবু কাছে থেকো,
বটবৃক্ষ হয়ে মাথায়
ছায়া দিয়ে ঢেকো!

মিষ্টি কথা নাই-বা শোনাও
সদা যদি বকো,
পাহাড় হয়ে হেলান দিতে
কাছে কাছে থেকো!

মান-অভিমান যতই করো
ভাঙতে দাসী রাজী,
তালাক দিতে রোজ রোজ
ডেকো না ঘরে কাজী!

সুখের ঘর নাই-বা দিলে
বঞ্চনা দাও রোজ,
শয্যা পেতো যেথায় খুশি
রেখো একটু খোঁজ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102