বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতা: হয়তো বলবো না

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

কলমে: মাহফুজা রহমান

তুমি আমার চোখের দিকে তাকিয়েই বুঝে নিও,তোমায় কাজল ছাড়া বড্ড বেমানান দেখায়,তোমার একটা কাজলের প্রয়োজন!
হাতের শাখাগুলো কেমন লালচে হয়ে যাচ্ছে,তোমার এবার একজোড়া নতুন শাখার প্রয়োজন!
হয়তো এর কোন কিছুই মুখে বলতে পারবো না,আসলে পারিনা বিষয়টি এমনটিও নয়,আমি খুব বেশি সমস্যা কখনো মুখে বলি না!
তোমার কোন ছুটির দিন বড্ড চুপচাপ দেখে বুঝে নিও,আজ তোমার সঙ্গেই মন হারাবে,এই যে, শাহবাগ,ধানমন্ডি,মিরপুর,গুলশান তোমার পুরো শহর জুড়ে ঘুরবো!
কোন জোস্না রাতে খুব বেশি উৎফুল্ল দেখে বুঝে নিও,এ রাতে চাঁদের সঙ্গে নয়, তোমার সঙ্গেই গল্পে হারাবে!
এই যে শাড়ি,কপোলে কালো টিপ পড়ে যদি কভু হঠাৎ সারপ্রাইজ দেই,বুঝে নিও আজ মন তোমার বড্ড সঙ্গ চাচ্ছে!
বৃষ্টি ভেজা রাত দেখে বুঝে নিও,আমি না বরং তুমি বলিও এ’ রাতে জানি শুধু আমাকেই তোমার প্রয়োজন!
হয়তো কিছুই মুখে বলবো না!
বুঝে নিও,এই অবেলায় সন্ধ্যা ঘনাবার পূর্বেই তোমায় ভাবা মানে বরং সেদিন একটি রাত দিতে প্রস্তুত নিও!
শুকনো চুলের ঘ্রাণ শোকতে শোকতে ভিজিও অন্য কোন মোহনায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102