বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

পার্বতী আমি তোমার দেবদাস

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩০ Time View

কামরুন নেসা লাভলী

আমি বুঝিনি তোমার কষ্ট —
আমি জানতে পারিনি তোমার দুঃখ ,
পার্বতী , আমি তোমার দেবদাস ।

আমি দেইনি , তোমার
ভালোবাসার মূল্য —
দিয়েছি শুধু – ই আঘাত ,

ভালোবেসে তুমি চেয়েছিলে
শুধু এ – ই আমাকে ,
আমি ফিরিয়েছি তোমাকে

কত চোখের জলে নির্ভয়ে বলেছো
দেবুদা —-
শুধু পায়ে ঠাঁই দাও
তা – ই বাঁচি ।

লোকলজ্জা , পরনিন্দার ভয়ে
নিজেকে গুটিয়ে নিয়ে
তোমাকে এভাবে ফিরাবো ভাবিনি ,

অপমান সইলে নিরবে
বললেনা কিছু – ই অভিমানে

বুঝিনি তোমাকে হারিয়ে
হারাবো নিজেকে —

নিঃশ্ব দেবদাস ফুরাবার আগে
পেয়েছিল , চন্দ্র মূখীর দেখা
সে ও সঁপিল প্রান দেবদাসেরে
ত্যাগিল সকল ।

ভালোবাসা সইবার ক্ষমতা হারিয়েছি
সে – ই তোমাতেই ,

বুঝি , কার সাধ্য পারু —-
তোমার অধিকারী কে পায় !

হায় ! কেন বুঝিলাম না তোমায়

মেঘে মেঘে অনেক বেলা
বয়ে যাবে —
কালো মেঘের ছায়ায়

কোন দেবদাস না হারায় তার
প্রেয়সী পার্বতী কে

সুধীজন ,

তোমরা পার্বতী আর দেবদাস-এর
দেখা পেলে বিরহ বিচ্ছেদের
শান্তনা , কদম ফুল নয় —

দিও মিলন বৈচী মালা ,
গলায় পরিয়ে
রাঙিয়ে দিও ফুলসজ্জ্যা
বকুল ও সাজে ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102