বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবিতা “বাবার শ্রেষ্ঠত্ব”

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

কলমে: রাজেন্দ্র কুমার মণ্ডল

দুই অক্ষর মিলে গেলে বাবা শব্দ হয়,
এই শব্দের মাহাত্ম্য সবার জানা নাই।
চলতে গিয়ে হোচট খেয়ে পড়বে যখন মাটিতে,
হাতটি ধরে তোলার জন্য থাকবে শুধু তিনিই যে।
থাকবেনা কোনো বন্ধু তখন চলতে হবে একা,
দেখবে তখন বাবা-মা ছাড়া সবকিছুই যেনো ফাঁকা।
আধপেটা থেকে যে মানুষটি তোমায় খাওয়ালো,
তিনিই হলেন সব পরিবারের মিটমিটে সেই আলো।
তোমার হাতে হাত রেখে যে তোমায় চলা শেখালো,
তুমি অবুঝ তারই জন্য খুঁজছো দিন ভালো।
বাবাকে ভালোবাসার জন্য লাগেনা ভালো দিন,
প্রতিটা দিন পিতৃ দিবস এটাই জেনে নিন।
থাকো তুমি এসি ঘরে ঠান্ডা হাওয়ার মাঝে,
বাবা নামক অক্ষর দুটি সারাবছর থাকে কাজে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102