বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

“শুভ বিজয়া দশমী”

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭২ Time View

‘সুজন কুমার রায়’

ঢাকের আওয়াজ এখনো বাজে তবুও যেন বিষাদে ভরা মন,
বিজয়া দশমীতে আজ বিসর্জন শেষে মাগো তুমি অশ্বে করে কৈলাশে করবে গমন।
জগৎ জননী মাগো তোমার চলে যাওয়ার ক্ষণে আজ সকলের হৃদয় হয়েছে উদ্বেলিত,
কৃপাময়ী মাগো তুমি কৃপা করে হরণ করো জগৎ সংসারের মাঝে দুঃখ কষ্ট আছে যত।
সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো মাগো তুমি তোমার চরণ পদে জানাই প্রার্থনা,
মৃন্ময়ী মাগো তোমার আশীর্বাদের হাত যেন ভুলিয়ে দেয় সকল যাতনা।
নৌকায় করে মর্ত্যে এসেছিলে মাগো- বিসর্জন শেষে অশ্বে করে কৈলাশে করবে গমন,
তোমার আগমনী সুরে মিলন মেলায় মেতে ছিলো কতই না স্বজন আপনজন।
তোমার বিদায় বেলায় আজ দুঃখ ভারাক্রান্ত হয়েছে সকলের মন।
বিজয়া দশমীতে আজ মাগো তোমায় দিতে হচ্ছে বিসর্জন।
ব্যথিত হৃদয়ে ভক্ত সবাই সজল নয়নে কাঁদে,
চিন্ময়ী মাগো তুমি সবার প্রতি কৃপা করো তোমার আশীর্বাদে।
বছর ঘুরে মর্ত্যে আবার এসো মাগো তোমার প্রতি রইল আহ্বান।
ত্রিশূলধারিণী মাগো তুমি কৃপা করো বিজয়া দশমীতে আজ তোমায় দিতে হচ্ছে বিসর্জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102