বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবিতাঃ তবুও বেঁচে আছি!

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ Time View

কলমেঃ শায়লা আহমেদ

পথ চলতে চলতে খুব ক্লান্ত লাগে
ফেলে আশা স্মৃতি যাচ্ছি বুঝি ভুলে,
তবুও তোমায় রেখেছি মনের মাঝে
কথা হয়’না যদিও হাসি’না প্রাণ খুলে!

হয়তো খুব ভালোবেসে ছিলে তুমি
রাখতে চেয়েছিলে শুধুই তোমার করে,
তোমার তুলনা সেটা কেবলই তুমি
স্মৃতিরা আজকাল তা-ই বড্ড নড়বড়ে!

তুমি ছিলে আমার জীবন জুড়ে সদাই
হৃদয়ের অন্তঃপুরে ছিল তোমার বসবাস,
কখনো ভাবিনি এরকম টাও হবে হয়তো
তোমার কারণে অকারণে করছি হাস পাস!

সেই’যে আমায় কথা দেওয়ার বিকেল টা
আর এলেনা ফিরে তুমি চেনা নদীর তীরে,
তোমার কথা ভেবে ভেবে রাত হচ্ছে ভোর
তুমি বিনা আছি বেঁচে একলা শূন্য নীড়ে।

তবুও আছি আমি যাচ্ছে চলে রাত দিন
না পাওয়ার জ্বালা মিটাতে আজও খুঁজি,
তবু ও বাঁচি আমি তোমার স্মৃতি মনে করে
সময়ের ব্যবধানে আমিও হারিয়ে যাবো বুঝি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102