মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ জীবনের গল্প!

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

কলমেঃ শায়লা আহমেদ

মা হারালাম বেশ ছোট্ট কালে,
ঠাঁই মিললো ঠাকুমার আঁচলে।
পাঠশালাতে মন বসেনা আর,
বাবার সাথে যাই খেত-খামার।

পড়া লেখার সাথে হলো আঁড়ি,
সকাল সন্ধ্যা পার এ বাড়ি সে বাড়ি।
গরু চড়াতে যেতাম পূবের পাহাড়,
বেলা শেষে মুখে জুটত কিছু আহার।

এমনি করে কাটছিলো দিন ভালো,
হঠাৎ একদিন ঠাকুমা ফাঁকি দিলো।
ঘরে তখন আমার মন বসেনা,
নদীর পাড় হলো সুখের ঠিকানা।

একদিন দুপুর বেলা পথের বাঁকে,
দেখে ছিলাম ভেজা শাড়িতে তাঁকে।
বলেছিলাম কোন গাঁ, কি নাম?
মৃদু স্বরে মন্ডল বাড়ী পাশের গ্রাম।

সেই থেকে তার কথা মনের মাঝে জমা,
পিসিকে বলে করে নিলাম প্রিয়তমা।
এমনি করে তার সাথে কাটছিলো দিন,
ভাবিনি হারিয়ে শুধিতে হবে প্রণয়ের ঋণ।

তুই হবার বছর তিনেক বাদে,
ধরলো অজানা এক অসুখে।
পানশী করে চললাম কবিরাজের বাড়ি,
মাঝ নদীতে হঠাৎ গেলো আমায় ছাড়ি।

সেই থেকে এইবুকে জমে আছে নোনা ব্যথা,
তখন থেকে আমি-ই তোর পিতা মাতা।
বাবার কথায় মেয়েও কাঁদে প্রশ্ন কোমল মনে,
ঈশ্বর কেন তুলে নিলো মা কে অকারণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102